গুলিভর্তি একটি পিস্তলসহ মেহেদী হাসান (২৩) নামের এক যুবককে আটক করেছে মনিরামপুর থানা পুলিশ। শুক্রবার (২৬ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পৌর শহরের পূরবী সিনেমা হলের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। আটক মেহেদী যশোর দানবীর হাজী মহাসিন স্কুলের পাশের বাসিন্দা মৃত. আবদুল সাত্তারের ছেলে।
মনিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, আটক যুবক মেহেদীর কাছ থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মনিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।