বগুড়ার কাহালুতে জমিজমা সংক্রান্ত বিবাদে দুই ভাইকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে কাহালু উপজেলার তেঁতলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিবাদে দুই সহোদর তেঁতলাপাড়ার আয়ুব আলীর পুত্র আরিফুল ইসলাম (২৩) ও তার ভাই আশিক সরদার (১৫) ছুরিকাহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে কাহালু থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার ডাকুরচক গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আবু সাইদ (৩৫) ও কাহালুর তেঁতলাপাড়ার আবদুল বাসেদের পুত্র মেহেদী হাসান (৩২)।
কাহালু থানা সূত্রে জানা যায়, তেঁতলাপাড়ার নুর আলম ও তার বোন জেসমিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।