বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন জাতীর জনকের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে অদুর ভবিষ্যতে দেশে ত্রান বা অনুদান নেয়ার লোককে খুঁজে পাওয়া যাবেনা। দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে জনগনের মাথাপিছু আয়ও বেড়ে যাবে, সকল ধরণের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। নওগাঁর সাপাহারে প্রাণীসম্পদ দপ্তরের অধিনে সমতল ভুমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠিার জীবন যাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় শুক্রবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগনের মাঝে বিনা মূল্যে গবাদি পশু ও পশু রাখার নির্মান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কথাগুলো বলেন।
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন গ্রামে বসবাসকরী ৬৫টি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে একটি করে বকনা গরু ও গরু রাখার নির্মান সামগ্রী বিতরণ করেন। এ সময় ওই অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী মন্ডল, নওগাঁ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি উপজেল আওয়ামী লীগের পার্টি অফিসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় দলীয় দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।