সারিয়াকান্দিতে ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার দুপুরে জোড়গাছা হাইস্কুল মাঠ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ওই ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছেন, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী টুকু। প্রধান অতিথি ছিলেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক দুলু। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাষ্টার, কাজী বেলাল হোসেন, মামুনুর রশীদ হিমু, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি সাখাওয়াত হোসেন ছকো। দুপুরে অনুষ্ঠিত ওই সম্মেলন শেষে এনামুল হক পুটুকে সভাপতি ও শোয়েব আলী কে সাধারণ সম্পাদক করে ভেলাবাড়ী ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়।