মুক্তিযুদ্ধের সময় বেনাপোলের গয়ড়া গ্রামে পাকসেনারা একদিনে ৬৩জন গ্রামবাসীকে হত্যা করেছিল।১৯৭১ এর ২৪ এপ্রিল শনিবার ওই হত্যাকান্ড হয়। ওই দিন নিহতদের কয়েকটি গনকবরে সমাহিত করা হয়।
অযতœ,অবহেলা ও অসচেতনতার কারণে এসব গনকবর লুপ্ত হতে চলেছে। কাগজপুকুর বাজারে একটি স্মৃতিস্তম্ভ হলেও এ গ্রামে কোনস্মৃতিফলক করা হয়নিদক্ষিন পশ্চিম রনাঙ্গনের সদর দফতর বেনাপোলের কাগজপুকুর ও গয়ড়ায় পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে পাকবাহিনীর আক্রমনে মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে গেলে কাগজপুকুরের পতন ঘটে। ওইদিন ৬৩ জনকে হত্যা করে পাকিস্থানিরা পুড়িয়ে দেয় ওই গ্রামের প্রায় সবার বাড়ি ঘরযশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার বেনাপোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডই গয়ড়া গ্রাম। বেনাপোল সদর থেকে তিন কিলোমিটার দূরের কাগজপুর বাজার থেকে দক্ষিণে মোড় নিলেই গয়ড়া গ্রাম শুরু।
শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান জানান,এই গ্রামটি ছিল ৮নম্বর সেক্টরের বেনাপোল সাব-সেক্টরের আওতায়।ওই সময় সাব-সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আবদুল হালিম ও ক্যাপ্টেন তৌফিক-ই-ইলাহী মনিরুজ্জামান জানান, ১৯৭১ সালের ২৪ এপ্রিল থেকে এ গ্রামে মুক্তিবাহিনী ও পাকিস্থানিদের মধ্যে পনের দিন ধরে যুদ্ধ চলে। যুদ্ধে মারা যায় দেড় শতাধিক সাধারন মানুষ।সামনাসামনি ওই যুদ্ধে পাকিস্থানী ১৫০সেনা নিহত হয় এবং ১০জন মুক্তিযোদ্ধা মারা যানগয়ড়া গ্রামে মসজিদের পশ্চিম পাশে, কিতাব আলির বাড়িতে তৈরি করা মোর্চের ভিতর,নূর মোহাম্মদের বাড়ির পুকুর পাড়ে,বাবর আলির বাড়ির প্রাচীরের পাশে গনকবর আছে।কিন্ত পারিবারিক গণকবরে ভরা এ গ্রামে কোনো স্মৃতিফলক নেই।
স্থানীয়রা পরে কাগজপুকুর বাজারে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছে।মুক্তিযোদ্ধা দীন ইসলাম বলেন, রাজাকারদের দেওয়া ছক অনুযায়ী খান সেনারা গয়ড়া গ্রামে আক্রমণ করে। তখন প্রতিরোধ গড়ার চেষ্টা করেও স্বল্পসংখ্যক মুক্তিযোদ্ধা ও ইপিআর বাহিনীর সদস্যরা সম্মুখযুদ্ধে টিকে থাকতে পারেনি। এ সময় ওদের পথে বাধা সৃষ্টির জন্য ইপিআর বাহিনী কন্যাদহ খালের উপরের ব্রিজটি উড়িয়ে দেয় কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।গ্রামের সাধারন মানুষকে রক্ষার জন্য ইপিআরের কেউ কেউ এ সময় গ্রামে ঢুকে তাদেরকে পালিয়ে যেতে বলেন।তখন মুর্হুমুহু গুলি চলছে। অনেকে পালানোর সুযোগও পাননিতিনি বলেন,পাকসেনারা গয়ড়া গ্রামে ঢুকেই কিতাব আলির বাড়িতে প্রথম হত্যাযঞ্জ চালায়।ওই সময় কিতাব আলি, তার দুই ছেলে কেরামত আলি ও আবদুর রহমান, দুই ভাই লুৎফর রহমান ও উসমান আলিও তার মেয়ে গুলিতে মারা যান ৯৭বছর বয়সী বৃদ্ধ নূর মোহাম্মাদ বলেন, কিতাবের বাড়ির পশ্চিমপাশের বাড়িটি ছিল আমাদের।ওদের বাড়িতে হামলার পর খানেরা আমাদের বাড়ি এসে প্রথমে হত্যা করে আমার শাশুড়ি লতিফুর নেছাকে পরে স্ত্রী পরী বেগম,ছয় মাস বয়সী ছেলে, ভাইবউ আছিয়া খাতুন ও সাইফুন নেছাকে হত্যা করে
খান সেনাদের দেখে দৌড়ে পালাতে পারলেও ওরা পালাতে পারেননি বলেন তিনিনুর মোহাম্মদ বলেন হত্যাকান্ড ঘটিয়ে খানসেনারা চলে যাওয়ার পর এসে সবার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখি।পরে প্রতিবেশি মমতাজ আর আমি পুকুরের কোণায় তাদের একসঙ্গে কবর দেই।এখন সেখানে চিহ্ন বলতে রয়েছে কতগুলো মানকচুর গাছ
যশোর জেলার ইতিহাস’ বইয়ে প্রখ্যাত মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ কাগজপুকুরের যুদ্ধের কথা বলেছেন,‘এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের ধোঁকা দেওয়ার জন্য পাক সেনাদের কিছু অংশ ইপিআর বাহিনীর পোষাক পরে অগ্রসর হচ্ছিল।নায়েক সুবেদার মুজিবুর রহমান মেজর সাহেবের নির্দেশ না শুনেই একখানা সামরিক জীপ ভর্তি এ্যামুনিশন নিয়ে রওনা হয়ে যান মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে।প্রবল গোলাগুলি ও রকেট বৃষ্টির মধ্যে নিজের জীবন বিপন্ন করে তিনি প্রতিটি পরিখায় এ্যামুনেশন পৌছে দিলেন।
মেশিনগান পরিখায় পৌছে তিনি দেখেন অসংখ্য শত্রুসেনা সামনের দিক থেকে পরিখার দিকে আসছে।ওই পরিখায় আশপাশে প্রবল গোলাবৃষ্টি হচ্ছে।একজন গুলিবিদ্ধ অবস্থায় গানের পাশে শহীদ হয়ে পড়ে আছেন।বাকি দু’জন টিকতে না পেরে গানের লক খুলে নিয়ে পিছু হটেছেন। এরপর তিনি নিজেই জীবন বিপন্ন করে লক সংগ্রহ করে শত্রুর দিকে গুলি চালতে শুরু করেন। এমন সময় একটি বুলেটে শাহাদত বরন করেন তার সাহায্যকারি সৈনিকটি।তখন তার লাশটি একটু দুরে সরিয়ে তিনি একাই শত্রুসেনাদের মোকাবেলা করতে থাকেন।এক সময় তার গানের বেল্ট শুন্য হয়ে যায়।
মুজিবুর ‘আল্লাহু আকবর’ ‘জয় বাংলা’ ধ্বনি সহকারে খালি হাতে শত্রুর উপর ঝাপিয়ে পড়েন।সঙ্গে সঙ্গে শত্রুর একঝাক গুলি ঝাঝরা করে দেয় মুজিবুরের বুকের পাজর।সরকার তাকে ‘বীর বিক্রম’ উপাধি প্রদান করেন।এরপর পাকবাহিনীর আক্রমনে মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে যায়-কাগজপুকুরে পতন ঘটে।কিন্তু দক্ষিন পশ্চিম রনাঙ্গনের সদর দফতর বেনাপোলের পতন ঘটেনি।
শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, উপজেলার বিভিন্ন স্থানে যেসব গনকবর আছে সেগুলো চিহৃত করা হয়েছে। স্মৃতিফলকসহ সেগুলো সংরক্ষনের জন্য কাজ চলছে।