জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন মানবদেহে নিরাপদ ও করোনা প্রতিরোধে কার্যকর বলে জানিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থা এফডিএ।
স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে এফডিএ। ভ্যাকসিনটির এক ডোজ প্রয়োগ করতে হয় বলে জনসন এন্ড জনসনের ভ্যাকসিনকে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের চেয়ে সাশ্রয়ী হিসেবে ধরা হচ্ছে।
গত মাসে গবেষণার ফলাফল প্রকাশ করে জনসন এন্ড জনসন। যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে ভ্যাকসিনটি সার্বিকভাবে করোনা প্রতিরোধে ৬৬ শতাংশ কার্যকর। আর গুরুতর অসুস্থতা কমাতে ৮৫ শতাংশ কার্যকর।
আগামী সপ্তাহের মধ্যেই এফডিএ থেকে জরুরি প্রয়োগের অনুমোদন পাওয়ার আশা করা হচ্ছে। প্রথম সপ্তাহেই ৩০ লাখ আর জুনের শেষ নাগাদ ১০ কোটি ডোজ বিতরণ করা হবে।