সিংড়া উপজেলার ফরিদনগর টেকনিক্যাল স্কুল এ- (টিবিএম) কলেজের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ল্যাবের কেচিগেট, গ্রীল এবং দরজার লক ও তালা ভেঙে চুরি হয়। এ সময় কলেজ চত্বরের ভেতরের বৈদ্যুতিক পুলের একটি ট্যান্সফরমারও চুরি যায়।
কলেজের অধ্যক্ষ মো. ফরিদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেলে অফিসের কাজ শেষে প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যান। প্রতিষ্ঠানে কোন নাইটগার্ড না থাকায় গভীর রাতে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের কেচিগেট, গ্রীল এবং দরজার লক ও তালা ভেঙে ৭টি ল্যাপটপ ও একটি এলইডি টিভি চুরি হয়। এছাড়াও কলেজ চত্বরের বৈদ্যুতিক পুলের একটি ট্যান্সফরমার ও টিউবয়েল চুরি যায়। এ বিষয়ে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (ডিজি) দায়েরের প্রস্তুতি চলছে।। ইতোমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।