নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে নাটোরের সিংড়ায় মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মডেল প্রেসক্লাব ও বার্তা বাজার পরিবারের আয়োজনে মাদ্রাসা মোড় এলাকায় এই মানববন্ধন হয়।
সিংড়া মডেল প্রেসক্লাবেরর সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি শারফুল ইসলাম খোকন, বার্তা বাজারের সিংড়া প্রতিনিধি রবিন খান, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলার সভাপতি খলিল মাহমুদ, কবি ও সাংবাদিক সামাউল আলী প্রমূখ।