মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শহরের চকপ্রান এলাকা থেকে একটি দেশী শার্টারগান ও ৭০ পিচ ভারতীয় নিষিদ্ধ মাদক জাতীয় ইঞ্জেকশনসহ নাসির আহম্মেদ স্বপন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে নওগাঁ সদর উপজেলার চকপ্রান মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি) শামসুদ্দিন জানান, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে রাত ১০টায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।