মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সমূহের সহযোগিতায় নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ‘ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার’ আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অন্যদের মধ্যে উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ডিভিশনের দশ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার (পিএসসি), নিয়ামতপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হুমায়ন কবির প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।