বগুড়ার নন্দীগ্রামে দুইজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উপজেলার আমড়া গোহাইল গ্রামের মৃত আহসান হাবিবের ছেলে আবদুল বারিক (৫৫)। ২০১৫ সালের যৌতুক মামলায় তার তিন মাসের সাজা হয়। এ ছাড়া কুন্দারহাট গ্রামের আবদুল বাসেদের ছেলে ফজলে রাব্বী (২০)। তার ২০১৮ সালের সিংড়া থানায় মাদক মামলায় ৬ মাসের সাজা হয়। আর উপজেলার ইউসুবপুর গ্রামের সঞ্জয় কুমার উরাও (২২) কে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে।
নন্দীগ্রাম থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।