দিনাজপুরের নবাবগন্জে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উপজেলার আওতাধীন উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা( ই-নথি ব্যাবস্থাপনা ও তথ্য বাতায়ন) বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নবাবগন্জে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের সভাপতিত্বে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমানসহ অত্র উপজেলার আওতাধীন সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) সহযোগীতায় এবং উপজেলা তথ্য ও সাংস্কৃতিক কমিটির বাস্তবায়নে ( ২৩-২৫ ফেব্রেুয়ারী) ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।