পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) নিয়েছেন।
সোমবার সকাল ১০ টায় যশোর জেনারেল হাসপাতালে তিনি এ টিকা নেন। এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়, আবাসিক মেডিকেল কর্মকর্তা আরিফ আহমেদ, মেডিকেল কর্মকর্তা ডাক্তার দীপাঞ্জন সাহা, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্কমর্তা আরিফুজ্জামান প্রমুখ।