একুশের চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান অভিভাবক ও বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের প্রস্তাবিত উপদেষ্টা উপাচার্যঅধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ অন্য উপদেষ্টা মন্ডলীদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে নানা কর্মসূচিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির।
অনুমোদিত কমিটির প্রস্তাবিত সভাপতি সাদাফ সালমান পান্থ, কার্যকরী সভাপতি ইমন হোসেন ও সাধারণ সম্পাদক এম এ জুবায়ের রনির নেতৃত্বে পরিষদের সদস্যরা প্রথম কর্মসূচি হিসেবে যবিপ্রবি'র প্রধান অভিভাবক ও বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের প্রস্তাবিত উপদেষ্টা উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আলম হোসেনকে নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এরপর কর্মসূচির দ্বিতীয় অংশে রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে যাত্রা শুরু করেছে।
এ সময়ে পরিষদের নেতা নেতৃবৃন্দের সাথে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যনিবার্হী কমিটির সাধারণ সম্পাদক ড. মো. আলম হোসেন, মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি., নাজমুল হোসেন প্রমুখ। কর্মসূচির বিভিন্ন সময়ে পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাদ আহমেদ, জাওয়াদুল ওমর রিফাত, সাজ্জাদ আলী সবুজ, আবদুল্লাহ আল নাইম, তানিয়া সুলতানা শ্রাবনী, মোঃ জোনায়ের হোসেন, মোঃ সাগর আলীসহ পরিষদের অন্যান্য নেতানেত্রী বৃন্দ।
একুশের চেতনা ধারণ করে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সাথে নিবিড় যোগসূত্র স্থাপিত হোক, লুপ্তপ্রায় ভাষাগুলো আপন মহিমায় নিজ-নিজ সম্প্রদায়ের মধ্যে উজ্জীবিত হোক, গড়ে উঠুক নিজস্ব ভাষা ও সংস্কৃতির বর্ণাঢ্য বিশ্ব। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই প্রত্যাশা রেখেছেন পরিষদের নেতা-নেত্রী বৃন্দ।