দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের উত্তর জগদল এলাকা আলু ক্ষেত থেকে সোমবার সকালে সুরজিৎ রায় (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তি উপজেলার সুজালপুর কোনাপাড়া গ্রামের মৃত: মনোধর রায়ের ছেলে। এ ব্যাপারে বীরগঞ্জ থানার এস আই রেজাউল করিম জানান, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়ের মাধ্যামে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওসি তদন্ত মোস্তাফিজার রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে মৃত ব্যক্তির লাশের পাশে চানাচুরের সাথে দানাদার বিষের আলামত পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি আবদুল মতিন প্রধান জানান, লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।