বগুড়ার কাহালুতে বঞ্চিত জনের অধিকার প্রকল্পের অন্তর্ভূক্ত জন-প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী করণ কার্যক্রম ও পারচুয়েশন মিটিং অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ অক্টোবর) দুপুরে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে লাইট হাউস রেসপন্সিবল প্রকল্পের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ওই সভাটি অনুষ্ঠিত হয়।
লাইট হাউস রেসপন্সিবল প্রকল্প কাহালু উপজেলা কমিটির সভাপতি আ ন ম জালাল উদ্দিন এর সভাপতিত্বে ওই পারচুয়েশন মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল। এ ছাড়া লাইট হাউসের পক্ষে উপস্থিত ছিলেন প্রজেক্ট কর্মকর্তা জলিমননেসা, পিএফ সাইদা বেগম, পিএফ হোসনে মোহল রশিদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত অতিথিরা তাদের কর্মস্থল থেকে প্রদানকৃত সেবা এবং লাইটহাউসের কার্যক্রম সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।