নিরাপদ সড়ক ও সড়ক সংস্কার এর দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন ও সচেতন মূলক লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার সময় নিরাপদ সড়ক চাই কালীগঞ্জ শাখার আয়োজনে সড়কের দূর্ঘটনা রোধে মেইন বাস ষ্ট্যান্ডের হোটেল ধানশিড়ির সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধন বক্তব্য রাখেন, বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজব্হা উদ্দিন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিস্যার শেখ মামুনুর রশিদ,কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু, নিরাপদ সড়ক চাই কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও শিপলু জামান, নিসচা ১নং যুগ্ন আহ্বায়ক মিশন আলী,তানজির রহমান তকী, ছাত্র সংগঠন আওয়াজের সভাপতি অরাভসহ প্রহমূখ। মানববন্ধন শেষে যানবাহনে সচেতনমূলক লিফলেট বিতরন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন খুলনা-কুষ্টিয়া মহসড়কে গড়াই, রুপসাসহ অন্যান্য পরিবহনের দানবীয় গতি বন্ধ করা, ফিটনেস বিহিনগাড়ি চলাচল বন্ধসহ মহাসড়কে তিনচাকার অবৈধ যানবাহন বন্ধের দাবি জানান।