বগুড়ার কাহালুতে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রোববার কাহালু উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলার সর্বস্তরের মানুষ যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।
রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কাহালু থানা পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, কাহালু প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাহালু কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। আলোচনা সভায় যুক্ত হন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ আরোও অন্যান্যরা। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ যাকারিয়া রানা।