নওগাঁর ধামইরহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যাগে শহীদ মিনার প্রাঙ্গন থেকে সকাল ৯ টায় শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি। পরে সাংসদ শহীদুজ্জামানের নেতৃত্বে সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভাতফেরী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে শহীদ মিনার পাদদেশে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ওসি আবদুল মমিন, উপজেলা আ.লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, চকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ। সবশেষে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে উপজেলা প্রকৌশলী আলী হোসেনের সঞ্চালনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।