লালপুর উপজেলায় যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে যথাযোগ্য মর্যদায় পুষ্পস্তবক অর্পন করা হয়। এ উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্জন শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মুল বানীন দ্যুতি'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর বাগতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার।
এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত আবু সিদ্দিক, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাঈম উদ্দীন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহামুদুল হক মুকুল, গোলাম কাওসার, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারমম্যান আমিনুল ইসলাম জয়, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা তাঁতি লীগের সভাপতি ইউনুছ আলী, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্জন করেন লালপুর উপজেলায় পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মুল বানীন দ্যুতি, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো সেলিম রেজা, ওসি তদন্ত আবু সিদ্দিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিস, ফায়ার সার্ভিস, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সংগঠন।
সকালে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ চত্ত্বরে শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ,তাঁতী লীগ, লালপুর পাবলিক লাইব্রেরীর, লালপুর বার্তা, প্রথম আলো লালপুর বন্ধুসভা, লালপুর ইউনিয়ন পরিষদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও উপজেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন যথাযোগ্য মর্থদায় দিবসটি পালন করে। এ উপলক্ষে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।