নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জের ধরে আগুন দিয়ে বাড়ী-ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত রাতে উপজেলার চামটা হরিতলা গ্রামে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ওই গ্রামের ইকিম উদ্দীনের ছেলে আনছার আলী জানান,শনিবার রাতে বাড়ীর সবাই ঘুমিয়ে পরলে বাড়ীর বাহির থেকে ছিকল লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ওই বাড়ীর তিনটি টিনের চালা ঘর ও আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। তিনি জানান,জনৈক ব্যক্তির সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বাড়ী-ঘরে আগুন ধরে দিয়েছে বলে জানিয়েছেন।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রোববার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।