নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় আন্তর্জাতীক মাতৃভাষা ও শহিদ দিবস পালন করা হয়েছে। শনিবার দিবসটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভ্পাতি ওবাইদুল্লাহ্ শেখ, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর পূর্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন এবং তার পক্ষে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।