গুড়ার সান্তাহার ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমানের বাবার কবর জিয়ারত ও তার পারিবারের খোঁজ খবর নেওয়ার জন্য শনিবার দুপুরে সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের বাড়িতে গিয়ে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন আদমদীঘি থানা যুবদলের সাবেক সভাপতি ও আদমদীঘি থানা বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাহাফুজুল হক টিকন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন, যুবদল নেতা কামরান হোসেন, আবুল বাশার, মিলন হোসেন, জুয়েল রানা, আলমগীর হোসেন, তামিম হোসেন, ছাত্রদল নেতা সোহাগ হোসাইন, মহিবুল ইসলাম সাকিব, বাপ্পি হাসান, রাহুল হোসেন, শাকিল হোসেন, নয়ন হোসেন, জিসান, মেহেদী হাসান, আবদুল খালেকসহ বিএনপির, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তাঁর বাড়িতে গিয়ে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।