ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক যুব নেত্রীকে ১০ লাখ রূপির মাদকদ্রব্য কোকেনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই যুব নেত্রী যুব মোর্চার রাজ্য সম্পাদক ও হুগলি জেলার পর্যবেক্ষক পামেলা গোস্বামী।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কলকাতার নিউ আলিপুর এলাকায় থেকে পামেলা গোস্বামী ও বিজেপি নেতা প্রবীর দে-কে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিকেলে পামেলা নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ হয়ে একটি গাড়ি করে যাচ্ছিলেন তারা। এসময় গাড়িতে তারা দুজন ছাড়াও আরও ছিলেন পামেলার নিরাপত্তারক্ষীরা। সূত্রের বরাত খবর পেয়েই গাড়িটি আটকায় পুলিশ। এসময় পামেলার কাছ থেকে ১০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার বাজারদর প্রায় ১০ লাখ রুপি। তবে পরে সোমনাথ চট্টোপাধ্যায় নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ।