নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রামেশ্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন থেকে তিনি দূরারোগ্য বিভিন্ন ব্যধিতে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা রামেশ্বরকে বুধবার বিকালে তার নিজ বাড়ির সামনে রাষ্ট্রীয় মর্যাদা শেষে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, পুলিশ পরিদর্শক হুমায়ন কবির, সাবেক শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, সুভাস কান্ত সরকারসহ জেলা পুলিশের সদস্যরা। এছাড়াও উপস্থিত উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।