বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি গ্যারেজ থেকে একটি চার্জার চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটছে। বুধবার ভোরে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের আবদুর রাজ্জাকের গ্যারেজ থেকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। ওই দিন গাড়ির মালিক পারভেজ হোসেন রানা আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পারভেজ হোসেন রানা বলেন, সারাদিন গাড়ি চালানো শেষ করে প্রতিদিনের ন্যায় রাত ৯ টায় চার্জ দেওয়ার উদ্দেশ্যে আবদুর রাজ্জাকের গ্যারেজে রেখে আসি। পরের দিন সকালে গ্যারেজের মালিক ফোন দিয়ে বলেন গাড়ি চুরি হয়েছে। পরে অনেক খোঁজ খুজির পর না পেয়ে আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করি।