খুলনার পাইকগাছা সাংবাদিক জোটের মাসিক সভা বুধবার সকাল ১১টায় বাণিজ্যিক শহর কপিলমুনিস্থ জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেকান্দার আলীর সঞ্চালনায় জোটের সদস্যরা বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন। আলোচনায় জোটের পক্ষ থেকে পিকনিক করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী সোমবার নির্ধারিত পিকনিক অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি এস এম আবদুর রহমান, আবুল কালাম আজাদ, এম মোস্তাক আহমেদ, পলাশ কর্মকার, জি এম আসলাম হোসেন, মহানন্দ অধিকারী মিন্টু, আ. সবুর আল-আমিন, মো. সাইফুল ইসলাম ও দীপ অধিকারী প্রমুখ।