বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে নওগাঁর নিয়ামতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা রামেশ^রের (৬৭) অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মৃত কিশোরী মোহনের ছেলে। সকাল ৯টায় তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়ায় থানা পুলিশের একটি স্বসস্ত্র চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করে। অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, নিয়ামতপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হুমায়ন কবির, বীরমুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, বীরমুক্তিযোদ্ধা ও শ্রীমন্তপুর ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর প্রমুখ এতে উপস্থিত ছিলেন।