চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার দুইটি প্রস্তুতি সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা ইউএনও মো.সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার,সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলামসহ জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,সাংবাদিক। সভায় অমর একুশে পালনের কর্মসূচি নির্ধারণ করা হয়।
বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন,কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ মাহবুবুর রহমান,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,থানার এসআই আবুল কালাম,একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা,সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন,প্রধান শিক্ষক আঃ ছালাম প্রমূখ। সভায় আগামী ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।