দেশের অন্যান্য স্থানের ন্যায় বাগেরহাটের চিতলমারীতেও মহাড়ম্বে সম্পন্ন হয়েছে সরস্বতী পূজা। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিভিন্ন পূজামন্ডপে ঘুরে দেখা গেছে, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এসব পূজা মন্ডপের মধ্যে অন্যতম পূজার আয়োজন করা হয়, উপজেলার চর ডাকাতিয়া গ্রামে। এখানে মায়ের আঁচল পূজা উদযান কমিটি ব্যতিক্রম এক পূজার আয়োজন করেছে। সরস্বতী সহ বিভিন্ন দেব-দেবীর নিপুণ করুকার্য খচিত ৩২টি মূর্তি তৈরিরসহ আকর্ষণীয় মঞ্চ নির্মাণের মাধ্যমে দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
মায়ের আঁচল পূজা উদ্যান কমিটির সাধারণ সম্পাদক মলয় মন্ডল জানান, স্থানীয় গ্রামবাসি ও যুব সমাজের উদ্যোগে গত ৫ বছর ধরে ব্যতিক্রমী এ পূজার আয়োজন করে আসছে। এরই ধারা বাহিকতায় এবছরেও সাংস্কৃতিক আনুষ্ঠান,রক্তদান কর্মসূচি ও তিনদিন ব্যপি মেলার আয়োজন করা হয়। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীরা ছুটে আসছেন।