প্রতারনামুলক জাল দলিল ও চাঁদা আদায় এর অভিযুক্ত মামলায় নওগাঁ পোরশায় ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। মশিদপুর ইউনিয়নের সরিয়ালা গ্রামের দসি মন্ডলের ছেলে নুরেলের দায়ের করা মামলায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গোরখাই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে আসাদুল(৩৫), সাহেব মন্ডলের ছেলে আঃ হাকিম(৩৫), মৃতু ডাবর উদ্দিনের দুই ছেলে সাদের আলী(৫০) ও আবদুল কাদের (৬০)। থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, উল্লিখিত ব্যক্তিগণ সহ আরও অজ্ঞাত ৫জনকে আসামি করে ১৫/২/২০২১ইং তারিখে থানায় মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এসআই সাখোয়াত সঙ্গীয় ফোর্স সহ আসামীদের সরিয়ালা মোড় থেকে আটক করেন। আটক সকলকে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।