উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাধিক ডিভিশনের আয়োজনে সুষ্ঠুভাবে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন ২০২১ সম্পন্ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করেছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। ১৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। ১১ পদাধিক ডিভিশনের ক্যাপ্টেন সাজিদ এবং তাঁর সহকর্মী, সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হামজা, ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান, শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ এবং অন্যান্য পুলিশ সদস্যগণ সহ আনসার এবং ভিডিপি সদস্যরা ম্যারাথন দৌড় সম্পন্ন করতে সার্বিক সহযোগীতা করেছেন। প্রস্তুত ছিল পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ জানান, আমাদের উপজেলায় ১ হাজার ২০০ জনের রেজিস্ট্রেশন করার জন্য লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সর্বমোট রেজিস্ট্রেশন করেছে ২ হাজার ১০০জন। জাতির পিতা বঙ্গবন্ধুকে ভালবেসে লক্ষমাত্রার চেয়ে এত বেশী মানুষ রেজিস্ট্রেশন করবে এটা অভাবনীয়।
উক্ত ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ধনুট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমা। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবদুস ছাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া প্রমূখ উপস্থিত থেকে ম্যারাথন দৌড়ের শুভ উদ্বোধন করেন।