মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে কোভিড-১৯ টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত গণসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলার মেইন গেট থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএএর সহকারী প্রকৌশলী মো: মতিউর রহমান, আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসাউর রহমান প্রমুখ।