নওগাঁর পত্নীতলায় সোমবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ১৪০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে ১টি করে ক্রসব্রিড বকনা গরু বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নে সরকারের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ সকল গরু বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে সোমবার দুপুরে নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাঠে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মহির উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট-পত্নীতলা আসনের মাননীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার, প্রকল্প পরিচালক ডা. সাহাদত হোসেন, উপজেলা চেয়ারম্যান আবদুল গাফ্ফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজতুল কোবরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, ভেটেনারি সার্জন ডা. রাফি ফয়সাল তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার কর্মকর্তা ইনচার্জ সামসুল আলম শাহ, দিবর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার প্রমূখ। পরে প্রধান অতিথি উপকারভোগিদের হাতে গরু হস্তান্তর করেন।
ছবি-ক্যাপশন: নওগাঁর পত্নীতলায় সোমবার উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪০ পরিবারে গরু বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এমপি।