গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রীজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল ৭ টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইউনাইটেড কোচ ও রংপুর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ২৩ জন।
আহতরা হলেন আলমগীর হোসেন (৩৫), পিতা আতিয়ার রহমান, সাং-শেখের হাট, থানাঃ বদরগঞ্জ রংপুর, জাহাঙ্গীর (৩৫) পিতা খোরশেদ আলম, সাং-বাঘারপাড়া, যশোর, সাদ্দাম হোসেন (২৮) পিতাঃ মোস্তফা, থানাঃ বদরগঞ্জ রংপুর, সাহান (৩০) পিতাঃ রুহুল আমিন, সাং- খোলাহাটি, দিনাজপুর, রাব্বি (২১) পিতাঃ আবদুল খালেক, সাং-গাবতলী, নারায়নগঞ্জ, মানিক জাম্মান (১৯) পিতাঃ নিজাম উদ্দিন, সাং-চকগুলিয়া পলাশবাড়ী, রাসেল (১৮) পিতা মহাম্মাদ আলী, সাং ডাঙ্গাপাড়া পলাশবাড়ী, মারুফ(১৮) পিতাঃ মহিউদ্দিন থানা রংপুর, খালেক (৩৫) পিতা জমসের, সাং- গঙ্গাচড়া, রংপুর, রবিউল (২০) পিতা মজিবর রহমান সাং- পন্নিমারি রংপুর, আশরাফুল (১২) পিতা মুনসুর সাং- ধনাইহাট, লালমনি, আফরুজা বেগম (৩৫) স্বামী মৃত কালাম শেখ, সাং- মুলাটোন থানা কোতোয়ালী রংপুর, লাইলি বেগম (৪০) স্বামী এনামুল হক, সাং- রাজারামপুর, দিনাজপুর, বৃষ্টি (১৬) পিতা এনামুল হক, সাং- রাজারামপুর দিনাজপুর, মেহেদী হাসান (২১) পিতা আইয়ুব আলী, সাং- দোবাকুল, দিনাজপুর, শ্রী চঞ্চল চন্দ্র (২২) পিতা শ্রী নকেশ চন্দ্র, সাং- কানিকাপুর, দিনাজপুর। সবাইুুকে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করিয়েছে।