নাটোরের লালপুরে ৩০ পুরিয়া হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এস আই আ: আজিজ ও ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিলমাড়ীয়া বাজারে অভিযান চালায়। এ সময় বিলমাড়ীয়া বাজারের নূর মেকারের দোকানের সামনে থেকে ৩০ পুরিয়া (৩ গ্রাম) হিরোইন সহ রুবেল মন্ডল নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করে। সে বিলমাড়ীয়ার নাগশোষা গ্রামের রিফাজ মন্ডলের ছেলে।
এঘটনায় লালপুর থানায় মামলা দায়ের হয়েছে।
এব্যাপারে লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা জানান, ৩০ পুরিয়া (৩ গ্রাম) হিরোইন সহ রুবেল মন্ডল নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করে মঙ্গল বার আদালতে প্রেরণ করা হয়েছে।