ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
আইনপ্রণেতাদের পাঠানো চিঠিতে পেলোসি জানিয়েছেন হামলার ঘটনা তদন্তে নাইন ইলেভেনের আদলে একটি কমিশন গঠন করা হবে। ক্যাপিটলে হামলার নানা দিক ও কারণ তদন্ত করবে কমিশন।
সেই সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে হস্তক্ষেপের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে চিঠিতে জানিয়েছেন পেলোসি।
এর আগে ক্যাপিটল হিলে হামলার প্ররোচনা দেয়ার অভিযোগে ডেমোক্র্যাটরা টাম্পকে অভিশংসনের সম্মুখিন করে। প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটের ভোটাভুটিতে অব্যাহতি পান ট্রাম্প।
তবে ক্যাপিটলে দাঙ্গায় পাঁচজন নিহতের ঘটনায় স্বতন্ত্র তদন্তের দাবি জানিয়েছেন কয়েকজন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা।