সোমবার সকালে নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) এক নারীর মৃত্যু হয়েছে। দুপুওে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সকাল সাড়ে ৭টায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।