১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বিএনপি কর্তৃক একতরফা নির্বাচন করে গনতন্ত্র হত্যা করার প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে কাহালুতে ওই বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাহালুর ঐতিহাসিক রেলওয়ে বটতলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান এর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ডাঃ আবদুল হাকিম, নারহট্র ইউনিয়ন আ.লীগের সভাপতি ও নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, দূর্গাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের, উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।