বিএনপির ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফা প্রহসনের নির্বাচনের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, আ.লীগ নেতা তীর্থ সলিল রুদ্র, আবু নোমান, আল-মামুন, ইব্রাহিম আলী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন প্রমূখ।