৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের মনোননীত প্রার্থী হিসেবে বিজয়ী ঝিনাইদহের হরিণাকু-ু পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ ফারুক হোসেনকে সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের সাধারণ ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা নব-নির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।
মেয়র ফারুক হোসেন একটি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে হরিণাকু-ুকে একটি আধুনিক বাসযোগ্য পৌরসভা গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা বলেন, উপজেলা পরিষদ, প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ একসাথে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করবে।
এ সময় সহকারি কমিশনার (ভুমি) রাজিয়া আক্তার চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ, কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, হরিণাকু-ু থানার ইন্সপেক্টর (তদন্ত) এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।