শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও সুষ্ঠুভাবে বাস্তবায়ণ উপলক্ষে নাসিরনগরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,থানার ওসি (তদন্ত)আ,স,ম আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়াসহ সরকারি কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক,শিক্ষকসহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।