রোববার (১৪ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ কবিতা আক্তার (২২) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, দুপুর ১২টায় কবিতা তার বাবার উপর অভিমান করে সকলের অগোচরে তার নিজের শোবার ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন জানতে পেরে থানা পুলিশে খবর দেয়।
মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা এন্ট্রি করা হয়েছে।