নওগাঁর ধামইরহাটে দেবীপুর উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারী রোববার বেলা ১১ টায় নতুন এই অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন জাতীয় সংসদের বিদ্যুৎ,জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। নওগাঁ শিক্ষা প্রকৌশল বিভাগের অর্থায়নে ৪তলা ভিত বিশিষ্ট ১ তলা অ্যাকাডেমিক ভবন নির্মান করেন নজিপুরের বিশিষ্ট ঠিকাদার শিবনাথ চৌধুরী। উদ্বোধন শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাংসদ শহীদুজ্জামান সরকার। ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়,ওসি আবদুল মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম ও সালেহ উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী তামিম হোসাইন, সিনিয়র সাংবাদিক এম এ মালেকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। সবশেষে সাংসদ শহীদুজ্জামান সরকার নির্মানাধীন আশ্রয় প্রকল্পের ঘর ও আগ্রাদিগুন ঐতিহাসিক ধাপ খনন পরিদর্শন করেন।