নোয়াখালীর সেনবাগে ওয়ান ব্যাংক লিমিটেডের ২৪ তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে সেনবাগ পৌর শহরের শাহ আলম ভূঁইয়া মার্কেটে ওই শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের এ এম ডি মনজুর মফিজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অফ এস এম ই কামরুল আহসান, হেড অফ এম এফ এস ফয়েজ উল্যা চৌধুরী খোকন, দাগনভূঁইয়া শাখা ব্যবস্থাপক আবদুল সালাম, মাইজদিকোর্ট শাখা ব্যবস্থাপক ফয়জুর রহমান, আমিশাপাড়া শাখা ব্যবস্থাপক মশিউর রহমান, সেনবাগ উপ-শাখার ব্যবস্থাপক ওসমান গণি, সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্যা, সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরজামান চৌধুরী, সেনবাগ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল আউয়াল, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার শাহজাহান পাটোয়ারী সেনবাগ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।