পলিটিকোর নারী সাংবাদিক টারা পালম্যারিকে হুমকি দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করলেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো।
স্থানীয় সময় শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, সন্ধ্যায় এ বিষয়ে আলোচনা হয়, এরপরই তিনি পদত্যাগপত্র জমা দেন। ইতিমধ্যে সেটি গ্রহণ করেছে বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক নাগরিককে সম্মান দিতে আমরা প্রতিশ্রুতিব্ধ।
পলিটিকোর সাংবাদিক টারা পালম্যারিকে সম্প্রতি ফোনে হুমকি দেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েন ডেপুটি প্রেস সেক্রেটারি। এ নিয়ে গত কয়েক দিন ধরে মার্কিন গণমাধ্যমে তোলপাড়। বিষয়টি প্রশাসনের নজরে এলে বিনা বেতনে সাত দিনের জন্য বরখাস্ত করা হয় টিজে ডাকলোকে।