পাবনার চাটমোহরে শুক্রবার সন্ধ্যায় কীটনাশক বিষপানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। মৃত গৃহবধূ হলো উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী হেলাল উদ্দিনের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন (২৮)। সে ২ সন্তানের জননী। শনিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।