দিনাজপুরের খানসামা উপজেলার সহজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কায়েমপুর উচ্চবিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং আগ্রা মৈত্রী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নে প্রায় ৭৮লাখ টাকা ব্যয়ে সহজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪তলা ভীতবিশিষ্ট ১ তলা ভবন এবং দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫লাখ টাকা ব্যয়ে খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর উচ্চবিদ্যালয়ের ৪তলা ভীতবিশিষ্ট ১তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও ৮১ লাখ টাকা ব্যয়ে ভাবকি ইউনিয়নের আগ্রা মৈত্রী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আ. আউয়াল, উপজেলা প্রকৌশল কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ভাবকি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জাকারিয়া চৌধুরী, সহজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম ও সভাপতি হাতেম আলীসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।