বরগুনায় দূর্ধর্ষ ডাকাতিকালে ডাকাতদের পিটুনিতে গৃহকর্তা ও তার
স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত
আনুমানিক ২ টায় সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা
গ্রামে। এ ঘটনায় ডাকাতদলের আক্রমনের শিকার হাজারবিঘা মাধ্যমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন ও তার স্ত্রী খাদিজা আকতার
আহতাবস্থায় বরগুনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের বেডে গুরুতর আহত আলমগীর হোসেন জানান, শুক্রবার
দিবাগত রাত ২ টার দিকে ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত
আলমগীরের বসত বাড়ির কলাপসিবল্ধসঢ়; গেট শাবল দিয়ে ভেঙে ঘরে ঢুকে
তাকে ও তার স্ত্রীকে বেদম মারধর করে এবং অস্ত্রের মুখে ঘরের সবাইকে
জিম্মি করে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা এবং ৮ ভরি স্বর্ণালংকারসহ
প্রায় ১০ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে। পরে আলমগীর ও তার স্ত্রীর
ডাক চিৎকারে পার্শ্ববর্তী প্রতিবেশীরা ছুটে আসলে ডাকাতরা
ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে
আটক করেছে। বাকীদের আটক করার স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ