বগুড়ার শেরপুরের ছাতিয়ানী বয়েজ ক্লাবের উদ্যোগে প্রিমীয়ার সিমেন্ট প্রতিনিধি আল-আমিনের তত্বাবধানে ছাতিয়ানী উচ্চবিদ্যালয় মাঠে নাইট সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ১২ ফেব্রুয়ারী শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ওই খেলায় আঁখিমনি স্টার ধুনটমোড় চাঁদপুর ক্রিকেট একাডেমীকে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ইউপি সদস্য ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসনি হাবিব আম্বিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক রানা, ইউপি সদস্য মোহাম্মাদ আলী, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী পরিমল দত্ত, আবদুল হামিদ, শাহিনুর রহমান, জাফর ইকবাল, ঋতু রহমান, দলিল লেখক আলাউদ্দিন আলী প্রমূখ।